Dhaka 9:01 pm, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে ১০ থেকে ১৫ জন আহত।

কুমিল্লা প্রতিনিধি: মোঃ আবু হানিফ,

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্নসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের ওই বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে চালকের অসচেতনতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর বাসের যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর আশঙ্কাজনক অবস্থার খবর পাওয়া যায়নি।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার সঠিক কারণ এবং আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে ১০ থেকে ১৫ জন আহত।

Update Time : 02:15:28 am, Monday, 24 August 2026