Dhaka 9:31 pm, Friday, 21 August 2026
News Title :
উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই: জামালপুরে বেজার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎জমি সংক্রান্ত বিরোধে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর পাল্টা সংবাদ সম্মেলন ভাঙ্গায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি মিঠা পানির মাছ উৎপাদনে দেশের অন্যতম প্রধান অঞ্চল রাজশাহী,স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ২৫ জেলায়, বাড়ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড। সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাসী গোষ্ঠির চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন  ঘোড়াঘাটে তাসপিয়াকে নদীতে ফেলে হত্যায় সৎ বাবা সাফিউল ইসলাম গ্রেপ্তার ধামরাইয়ে নৌ-ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০০১৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, চারঘাট থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু অসাধু চক্র রাস্তার পাশে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌছালে মাদক কারবারী টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা বস্তাটি রাস্তার পাশের জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক বস্তাটি খুললে তার মধ্য হতে *৫০ বোতল ভারতীয় জেডি মদ এবং ১০০ পিচ ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

একই রাতে আনুমানিক ০০৪৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাঘা থানাধীন হরিরামপুর আম বাগান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের মধ্যে ফাঁদ পেতে থাকে। দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে টহল দল হতে কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে মাদক কারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরক্ষনে টহল দল ঘটনাস্থলে পৌঁছে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে টহল দল আম বাগানের মধ্যে পরিত্যক্ত একটি ব্যাগ দেখতে পায় এবং বিজিবির টহল দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ২৪ বোতল ভারতীয় Eskuf Syrup, ১০০ পিচ ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম ভারতীয় গাঁজা (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই: জামালপুরে বেজার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

Update Time : 03:38:15 am, Friday, 21 August 2026