Dhaka 9:33 pm, Friday, 21 August 2026
News Title :
উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই: জামালপুরে বেজার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎জমি সংক্রান্ত বিরোধে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর পাল্টা সংবাদ সম্মেলন ভাঙ্গায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি মিঠা পানির মাছ উৎপাদনে দেশের অন্যতম প্রধান অঞ্চল রাজশাহী,স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ২৫ জেলায়, বাড়ছে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড। সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাসী গোষ্ঠির চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন  ঘোড়াঘাটে তাসপিয়াকে নদীতে ফেলে হত্যায় সৎ বাবা সাফিউল ইসলাম গ্রেপ্তার ধামরাইয়ে নৌ-ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহীর তানোরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ছোটন সরদারকে বাধা, হেনস্তা, অবরুদ্ধ করে রাখা এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’—এই কর্মসূচির আয়োজন করে। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের মেন্টর প্রমিলা কিস্কুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, জনকণ্ঠের ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, রাজশাহী কোয়ালিশন টিমের সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, রাজকুমার শাও, সম্রাট রায়হান, সুইটি ইয়াসমিন, জুলফিকার আলী হায়দার প্রমুখ। বক্তারা বলেন, গত ১৭ আগস্ট তানোর উপজেলার কালীগঞ্জ মেডিকেল মোড়সংলগ্ন একটি আদিবাসী পাড়ায় মাদককে কেন্দ্র করে মারামারির ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিজয় বাংলা নিউজের রিপোর্টার ছোটন সরদার হেনস্তার শিকার হন এবং তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ছবি-ভিডিও মুছে দেওয়া এবং ভয়ভীতি ও শারীরিক হেনস্তার মাধ্যমে জোরপূর্বক একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়ানোর ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, ছোটন সরদার শুধু একজন সাংবাদিকই নন, তিনি সমতলের আদিবাসী জনগোষ্ঠীর বৃহৎ সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক এবং উক্ত নারী আন্দোলন প্রকল্পের রাজশাহী বিভাগীয় কোয়ালিশন টিমের অন্যতম সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই: জামালপুরে বেজার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Update Time : 01:59:18 pm, Thursday, 20 August 2026