Dhaka 1:28 pm, Sunday, 13 September 2026
News Title :
মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম।  শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। দেবিদ্বারে ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার। বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী।  কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার। অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভাঙ্গা থানার মিজানুর রহমানঅপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ভাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন ওসি মিজানুর রহমান। তাঁর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা জোরদার হয়েছে।

বিশেষ করে মাদক, জুয়া, কিশোর অপরাধ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সংঘাত, মারামারি, দখলবাজি ও সামাজিক বিশৃঙ্খলার ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা আরও দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমানো এবং দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। গরিব, অসহায় ও বিচারপ্রার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, জিডি ও অভিযোগ গ্রহণে সেবার মান উন্নত করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ভাঙ্গা থানার পরিবেশ ও সেবার মান উন্নয়নেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে কাজ করছেন থানার পুলিশ সদস্যরা।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবা আরও সহজলভ্য করাই আমার প্রধান লক্ষ্য। ভাঙ্গা থানাকে একটি আদর্শ ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, দায়িত্ব পালনে সক্রিয়তা, দ্রুত আইনি পদক্ষেপ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বৃদ্ধির ফলে ভাঙ্গা থানার সেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মিজানুর রহমানের এই স্বীকৃতি ভাঙ্গা থানা পুলিশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে জনসেবায় কাজ করতে উৎসাহিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম। 

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভাঙ্গা থানার মিজানুর রহমানঅপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি

Update Time : 10:43:59 am, Thursday, 20 August 2026