Dhaka 1:28 pm, Sunday, 13 September 2026
News Title :
মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম।  শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। দেবিদ্বারে ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার। বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী।  কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার। অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

এস এ বাংলা নিউজ ডেক্স :

শরীয়তপুরের নড়িয়ায় অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী ছৈয়াল চান্দনী এলাকার কালাই ছৈয়ালের ছেলে। তিনি ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নড়িয়া-শরীয়তপুর সড়কের চান্দনী এলাকায় হারুন শেখের বাড়ির সামনে সড়কের ওপর হযরত আলী ছৈয়ালকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নড়িয়া থেকে শরীয়তপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম। 

নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Update Time : 01:34:28 pm, Thursday, 20 August 2026