Dhaka 3:20 pm, Saturday, 19 September 2026
News Title :
বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন। 

হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান

ko

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব-৯, হবিগঞ্জ। শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

‎প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল সাপোর্ট টিম কাজ করছে। এ টিমের মাধ্যমে হাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি, টহল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

‎তিনি জানান, হাটে জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমার চক্রের তৎপরতা রোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

‎কমান্ডার আরও বলেন, হাট-বাজার ও মহাসড়ক এলাকায় চাঁদাবাজি, টিকিট কালোবাজারি এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান
‎চালানো হচ্ছে। ঈদ উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই র‍্যাবের মূল লক্ষ্য।‎র‍্যাব-৯-এর পক্ষ থেকে পশুর হাটে আগত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

হবিগঞ্জে ঈদের পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৯-এর কড়া নজরদারি, জাল টাকা ও ছিনতাই রোধে বিশেষ অভিযান

Update Time : 09:05:03 am, Sunday, 24 May 2026