Dhaka 3:14 pm, Saturday, 19 September 2026
News Title :
বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন। 

লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন।

মোঃরফিকুল ইসলাম সোহাগ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

দিনক্ষণের সময় থাকলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। তবে এবারের নির্বাচনী মাঠে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন মাঠগাঁও গ্রামের তরুণ সমাজসেবক ফরাস উদ্দিন। সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে ঘিরেই এখন নতুন সমীকরণ মেলাতে শুরু করেছে।

লক্ষ্মীপুর ইউনিয়নের ভোটাররা এবার চিরাচরিত ধারার বাইরে গিয়ে একজন জনবান্ধব ও কর্মঠ প্রতিনিধি খুঁজছেন। সেই জায়গায় ফরাস উদ্দিনের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সাথে সহজলভ্যতা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

ছাত্রজীবন থেকেই সমাজসেবার ব্রত নিয়ে পথ চলা ফরাস উদ্দিনের। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, করোনাকালীন দুর্যোগ কিংবা স্মরণকালের যেকোনো বন্যা পরিস্থিতি—সব সময়ই তিনি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছেন। অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহায়তা কিংবা এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক শান্তি বজায় রাখতে পঞ্চায়েতি বিরোধ মীমাংসায় তার নিরপেক্ষ ভূমিকা সাধারণ মানুষের মাঝে গভীর আস্থার সৃষ্টি করেছে।

ইউনিয়নের কয়েকজন সচেতন ভোটার জানান, আমরা এমন একজন চেয়ারম্যান চাই যাকে সুখ-দুঃখে সবসময় কাছে পাওয়া যাবে। ফরাস উদ্দিন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে আসছেন। তাই এবার দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছে।

তৃণমূলের এই জোরালো সমর্থন এবং সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে ফরাস উদ্দিন নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন বলে মনে করছে সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন।

Update Time : 12:36:34 am, Monday, 18 May 2026