Dhaka 3:16 pm, Saturday, 19 September 2026
News Title :
বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন। 

বীরগঞ্জে দুই ইউনিয়নে এইচবিবি রাস্তার উদ্বোধন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা এমপি মনজুরুল ইসলামের

জাহিদ হাসান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নে ১ হাজার মিটার এবং ১০ নং মোহনপুর ইউনিয়নে ৬২৫ মিটার এইচবিবি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের দক্ষিণ কমলপুর বটগাছ এলাকা থেকে ১ হাজার মিটার এইচবিবি রাস্তার উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এমপি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেনা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা যুবদলের সদস্য মো. আক্কাস আলীসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় এমপি মনজুরুল ইসলাম বলেন,

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনসাধারণের চলাচল আরও সহজ ও নিরাপদ করতে হবে। রাস্তার কাজ অবশ্যই সুন্দর ও টেকসই হতে হবে। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্থানীয়রা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

বীরগঞ্জে দুই ইউনিয়নে এইচবিবি রাস্তার উদ্বোধন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা এমপি মনজুরুল ইসলামের

Update Time : 06:40:06 am, Monday, 18 May 2026