

আলমগীর হোসেন, গাজীপুর।
কোনাবাড়ী থানা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ও দৈনিক সকালের সময়ের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় টিভি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোঃ তৌফিক ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
কার্যকরী সভাপতি দৈনিক প্রাণের বাংলাদেশের মোঃ আতিকুজ্জামান খান মিথুন, সহ-সভাপতি বিজয় টিভি’র মোঃ আলী সিমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২১ নিউজ ও দৈনিক স্বদেশ বিচিত্রা’র স্টাফ রিপোর্টার আব্দুর রাজ্জাক রাজু, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক ঘোষণা’র মোঃ শাহিনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশন ও এনপিবি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মোঃ মেহরাব হোসেন।
দপ্তর সম্পাদক নাগরিক টিভি’র মোঃ ইউসুফ আহমেদ তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুভি বাংলা টেলিভিশন’ মোঃ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক মুভি বাংলা টেলিভিশন’র মোঃ মুজাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনবানী ও দেশ এডিশন’র মোঃ রাসেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক সমাচার ও এন্টার টিভি’র মোছাঃ হাঁসি আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক চ্যানেল ২১ নিউজ’র প্রতিনিধি মোঃ মাহবুবুর আলম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ঘোষণা’র মোঃ রাসেল প্রধানিয়া এবং দৈনিক দেশ বার্তা’র প্রতিনিধি মোঃ নাহিদ চৌধুরী।
নবনির্বাচিত কমিটির সদস্যরা পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং কোনাবাড়ী অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
স্টাফ রিপোর্টার: আলমগীর হোসেন।