Dhaka 4:01 pm, Friday, 17 April 2026
News Title :
গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত বসত বাড়ী ভাঙচুর ও জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সুমাইয়া ইসলাম মান্দায় ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভাবের চাপে প্রাণ হারালেন দেলোয়ার হোসেন লিটন। গাজীপুরে ট্রাক–মিনিবাস সংঘর্ষে নিহত ২, আহত ১৫ কোনাবাড়ীতে ‘সাংবাদিক’ পরিচয়ে প্রতারণা—কবিরাজি আড়ালে অসহায় নারীদের টার্গেট, প্রাণনাশের হুমকির অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদে সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক তৌফিক দৌলদিয়া ফেরিঘাট-এ মর্মান্তিক বাস দুর্ঘটনা: ২৩ মরদেহ উদ্ধার, প্রকাশিত হলো নিহতদের তালিকা কালিয়াকৈরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, স্ত্রী-সন্তানসহ আহত

কালিয়াকৈরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, স্ত্রী-সন্তানসহ আহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: নাহিদ চৌধুরী।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকবিরোধী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিক ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক, তার স্ত্রী, স্বজন এবং শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক দৈনিক কালবেলা পত্রিকার সংবাদকর্মী হিসেবে কর্মরত। গত ২৩ মার্চ ২০২৬ তারিখে তিনি এলাকায় অবৈধ মাদকবিরোধী একটি সংবাদ প্রকাশ করেন। এর জেরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলার পরিকল্পনা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন ২৪ মার্চ দুপুর আনুমানিক ১টার দিকে কালিয়াকৈর থানাধীন বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তার পথরোধ করে। তারা লোহার রড, কাঠের বাটাম ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।

সাংবাদিকের চিৎকারে তার স্ত্রী কাকলী বেগম, শিশু সন্তান ও স্বজন এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে কাকলী বেগমসহ অন্যরা আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং মারধরের একপর্যায়ে নগদ ২৭ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় যে, এ ঘটনায় কোনো ধরনের আইনি পদক্ষেপ নিলে তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হবে এবং প্রাণনাশ করা হবে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী কাকলী বেগম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, স্ত্রী-সন্তানসহ আহত

Update Time : 01:40:00 am, Wednesday, 25 March 2026