Dhaka 5:19 pm, Friday, 31 July 2026
News Title :
উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার 

জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আকাশ সরকার নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০১৪–১৫ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ভাট্টিখানা এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে গেন্ডারিয়া থানা পুলিশ।

একই বাসায় থাকা সহবাসী ইশতিয়াক জানান, সকালে পড়াশোনার কাজে ব্যস্ত ছিলেন তিনি। পরে আকাশ সরকারের এক পরিচিতজনের ফোন পেয়ে কক্ষের দরজায় সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Update Time : 04:20:22 pm, Sunday, 18 January 2026