Dhaka 7:09 am, Wednesday, 29 July 2026
News Title :
আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার  রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ; গণপিটুনিতে আহত সন্দেহভাজন হাসপাতালে বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম নির্বাচিত ভারতে এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন, সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা: মায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের গাজীপুর মহানগর কৃষক দলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

হবিগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ‎

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ জেলা কারাগারে দুলাল মিয়া (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত দুলাল মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের তেলিয়াপাড়া গোয়াছনগর গ্রামের মৃত হাজী মোস্তুফা মিয়ার ছেলে।

‎জেলা কারাগার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গত বছরের ৫ আগস্ট দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বিল্লাল হোসেন বলেন, “বন্দি দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

‎তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

হবিগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ‎

Update Time : 11:00:54 pm, Monday, 12 January 2026