Dhaka 9:46 am, Saturday, 12 September 2026
News Title :
ফরিদপুর থানার পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ২। মাদকের বিরুদ্ধে সৈয়দপুরে ওসির কঠোর অবস্থান,স্বস্তিতে সাধারণ মানুষ।  সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর।  জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া। পরোপকারী মানুষ আল্লাহর প্রিয়—ইসলামে মানবসেবার ফজিলত। দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস। জাতীয় জীবনে নজরুলচর্চা অপরিহার্য:আবদুল হাই শিকদার সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান।  বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ। ফরিদপুরে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ৩ আসামি গ্রেফতার।

খুলনায় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবেঃ বকুল। 

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো

বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় এলে খুলনায় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শনিবার (আজ) সকালে খানজাহানআলী থানাধীন খানাবাড়ি হাইস্কুলে আয়োজিত একটি ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ক্যাম্প পরিদর্শনের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম তাকে স্বাগত জানান।

রকিবুল ইসলাম বকুল বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ক্যাম্পটিকে একটি “মিনি হাসপাতাল” হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, এই ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন, গাইনি, শিশু ও কার্ডিওলজি বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি ও ফিজিওথেরাপির মতো সেবা প্রদান করা হচ্ছে। পরিদর্শনকালে তিনি প্রতিটি বুথ ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী শফিকুল হোসেন, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আলমগীর হোসেন, শওকত হোসেন হিট্রু, মামুন শেখ, রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকালে তিনি নগরীর চরেরহাট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় (কেএইচএস) ১৯৮৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ব্যাচের শিক্ষার্থী হিসেবে রকিবুল ইসলাম বকুল শৈশবের বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি মানুষের মনুষ্যত্ব ও বিবেক থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “কলমে যদি কালি না থাকে, তবে সেই কলম যেমন কোনো কাজে আসে না, ঠিক তেমনি মানুষের যদি বিবেক না থাকে, তবে যত বড় ডিগ্রিই অর্জন করুক না কেন, তা মানুষের জীবনে কোনো উপকারে আসে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী ও হ্যামকো গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, মোহাম্মাদ ইউনুস আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, রনি কাজী, শওকত হোসেন, মোঃ আজিজুল হাসান মিন্টু, গাজী সিরাজুল ইসলাম, মনি কাজী, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, শেখ জুবায়ের, মোহাম্মাদ জাকির হোসেন, আবু বক্কর মোল্লা, আবুল কালাম, জাকির হোসেন, সমীর দত্ত, মাধব কুমার দাস, ইন্দ্রজিৎ কুমার, কৃষ্ণ চন্দ্র পাল, সোহরাব মল্লিক, রফিকুর রহমান, মঞ্জুর ইকবাল টিটু ও আব্দুস সাত্তারসহ অনেকে।

এছাড়া বিকেলে তিনি দুর্বার সংঘ ক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফরিদপুর থানার পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ২।

খুলনায় সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবেঃ বকুল। 

Update Time : 05:32:08 am, Saturday, 10 January 2026