Dhaka 9:46 am, Saturday, 12 September 2026
News Title :
ফরিদপুর থানার পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ২। মাদকের বিরুদ্ধে সৈয়দপুরে ওসির কঠোর অবস্থান,স্বস্তিতে সাধারণ মানুষ।  সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর।  জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া। পরোপকারী মানুষ আল্লাহর প্রিয়—ইসলামে মানবসেবার ফজিলত। দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস। জাতীয় জীবনে নজরুলচর্চা অপরিহার্য:আবদুল হাই শিকদার সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান।  বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ। ফরিদপুরে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ৩ আসামি গ্রেফতার।

শায়েস্তাগঞ্জ থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।

জামিনে মুক্তির পর হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির জেলা কমিটির সদস্যরা শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের সদস্য সচিব মাহদী হাসানের আচরণকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তির জন্য তাঁরা দুঃখ প্রকাশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, ২ জানুয়ারির ঘটনায় আমাদের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে। এ জন্য আমরা আন্তরিকভাবে অনুতপ্ত। আমরা আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাহদী হাসান জামিনে মুক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে বিশ্বাসী। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য আইন যেন সমানভাবে প্রযোজ্য হয়, এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

এ সময় সংগঠনের পক্ষ থেকে জুলাই আন্দোলনের যোদ্ধা হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্বতঃপ্রণোদিত হয়ে থানায় এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর যেন না ঘটে, সে বিষয়ে তাঁরা আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফরিদপুর থানার পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ২।

শায়েস্তাগঞ্জ থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের

Update Time : 12:16:55 pm, Monday, 5 January 2026