Dhaka 11:50 am, Monday, 14 September 2026
News Title :
গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময়।  নেছারাবাদের দৈহারীতে মাদকের গডফাদার রুমান হাওলাদার পলাতক। পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম।  শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। দেবিদ্বারে ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার। বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী।  কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে গ্যাস মজুতের প্রমাণ, জালাল হাজীকে ৫০ হাজার টাকা জরিমানা।

আতাউর রহমান, বন্দর উপজেলা প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্ধ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে গ্যাসের কৃত্রিম সংকট তৈরির প্রমাণ মিলেছে। অভিযানে বেশ কয়েকটি দোকানে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে দোকানদাররা প্রথমে গ্যাস নেই বলে দাবি করলেও পরে তাদের গোডাউন তল্লাশি করে বিপুল সংখ্যক গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়। এতে প্রমাণ হয়, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে গ্যাস লুকিয়ে রেখে সাধারণ ভোক্তাদের চরম ভোগান্তিতে ফেলছিল।

এ সময় জালাল হাজি নামে এক অসাধু গ্যাস ব্যবসায়ীর গোডাউন থেকে গোপনে মজুত রাখা গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়। অনিয়মের দায়ে ভোক্তা অধিদপ্তর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত মজুত ও বাড়তি দামে গ্যাস বিক্রির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সাধারণ মানুষ এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস নিয়ে যে ভোগান্তি চলছিল, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে তা কমে আসবে বলে তারা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময়। 

ভোক্তা অধিদপ্তরের অভিযানে গ্যাস মজুতের প্রমাণ, জালাল হাজীকে ৫০ হাজার টাকা জরিমানা।

Update Time : 05:32:15 am, Monday, 5 January 2026