Dhaka 11:15 am, Sunday, 13 September 2026
News Title :
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার। অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন। পাঁচবিবিতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। দিনাজপুরের বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন। ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে ৩০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার।

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- ১৮ ডিসেম্বর, ২০২৫, ​রাঙ্গামাটির কাউখালী উপজেলার পানছড়ি ও ঘিলাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচি ইউপিডিএফ-এর বাধার মুখে পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে দুর্গম এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিপুল পরিমাণ শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করতে না পেরে ফিরে আসতে হয়েছে প্রশাসন ও সেনাবাহিনীকে।

​​সকাল ৯ ঘটিকায় কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের কথা ছিল। পানছড়ি উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি এবং তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রায় ৫০-৬০ হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়া হয়।

​তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রতিবন্ধকতা ও বাধার কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে জনসাধারণকে যাতায়াতে বাধা প্রদান করায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে না পেরে ফেরত আসতে বাধ্য হন।

​​স্থানীয়রা অভিযোগ করেন যে, পানছড়ি পাড়া, রাঙ্গীপাড়া এবং উল্টাপাড়া এলাকার জনসাধারণের নিয়মিত যাতায়াত ও রাস্তাঘাটে ইউপিডিএফ কর্তৃক বাধা প্রদানের ফলে দুর্গম এলাকার মানুষ আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে পড়ছে। উন্নয়নের এই ধারায় বাধা সৃষ্টি করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

​​অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন:

​লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন।

​মেজর মিনহাজুল আবেদীন, রাঙ্গামাটি সদর জোন।

​কাজী আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী।

​আব্দুল খালেক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কাউখালী।

​মোঃ নাজিম উদ্দিন, চেয়ারম্যান, ঘাগড়া ইউনিয়ন পরিষদ। ​এছাড়া পানছড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

​মানবিক কাজে বাধা প্রদানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবায় এই ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা থাকলেও, আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বাধার কারণে তা ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন

Update Time : 07:38:22 am, Thursday, 18 December 2025