Dhaka 1:16 am, Monday, 21 September 2026
News Title :
সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন। দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান। গাইবান্ধায় তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল।  লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার। পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার, আলামত জব্দ। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ। হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ। নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

কোনাবাড়ীতে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের কর্মবিরতি

  • Reporter Name
  • Update Time : 04:39:11 am, Thursday, 26 February 2026
  • 377 Time View

গাজীপুর প্রতিনিধিঃ আলমগীর হোসেন

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে বিকেল ৫টার দিকে তারা বাসায় ফিরে যান। বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কার্যক্রমে অংশ না নিয়ে পুনরায় কর্মবিরতি শুরু করেন। এ সময় স্টাফদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা কারখানার এসেম্বলি পয়েন্টে অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কাটিং সেকশনের প্যাড প্রিন্টিং বিভাগের এক অপারেটর অভিযোগ করে বলেন, প্রতিদিন রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ডিউটি করলেও যথাযথ নাইট বিল পরিশোধ করা হয় না। রমজান মাসেও রাত ১১টা পর্যন্ত কাজ করতে হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে রিপন নিট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের তিন মাসের বকেয়ার মধ্যে এক মাসের নাইট বিল আজ পরিশোধের কথা জানানো হয়েছে। তবে শ্রমিকরা তা মানতে রাজি হননি। তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে স্টাফদের ওপর আক্রমণ চালালে তারা কারখানা ত্যাগ করতে বাধ্য হন।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন।

কোনাবাড়ীতে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের কর্মবিরতি

Update Time : 04:39:11 am, Thursday, 26 February 2026