

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদ, গাইবান্ধার পেশ ইমাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান হাফেজ মো. আব্দুল্লাহ শাহীন মন্ডল।
এছাড়া গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরাম মাহফিলে বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতি এনামুল হাফিজ, অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ আজাদ, মাওলানা নাজমুল আলম আজাদী, মাওলানা আব্দুস সালাম জিহাদী বাহাদুরপুরী, মাওলানা আজিজুল ইসলাম আকন্দ, মুফতি ইব্রাহিম খলিল রহমানী, মাওলানা আব্দুল্লাহ আনসারি, মাওলানা মনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুল মোত্তালিব, মাওলানা মীর খায়রুল ইসলাম, মুফতি শহিদুল ইসলাম মাসউদ, মাওলানা আসাদুল্লাহ আল-গালিব, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা শাফিউল আলম ও মাওলানা মো. মজিদুল ইসলাম বক্তব্য দেন।
মাহফিলে ‘তাওহীদ শিল্পীগোষ্ঠী গাইবান্ধা’র পরিবেশনায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি সাইম বিন সা’দাত, মাওলানা এমদাদুল হক ও মাওলানা আব্দুস সামাদ আজাদী।
গাইবান্ধা প্রতিনিধি: