Dhaka 10:47 pm, Sunday, 20 September 2026
News Title :
সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন। দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান। গাইবান্ধায় তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল।  লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার। পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার, আলামত জব্দ। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ। হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ। নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

দৈনিক ঘোষণা’র মাহে রামাদ্বান ক্যালেন্ডারের উদ্বোধন করলেন এমপি হাজী মুজিব

নিজস্ব প্রতিবেদন

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে প্রকাশিত জাতীয় দৈনিক দৈনিক ঘোষণা’র বিশেষ হাদিয়া ও রামাদ্বান ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে মুন্সিবাজারে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি ক্যালেন্ডারটির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ, দৈনিক ঘোষণা’র পক্ষ থেকে প্রকাশিত পবিত্র মাহে রামাদ্বানের বিশেষ হাদিয়া সংসদ সদস্যের হাতে তুলে দেন। ক্যালেন্ডার গ্রহণ করে এমপি হাজী মুজিব সময়োপযোগী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, “ধর্মীয় অনুপ্রেরণা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র মাহে রামাদ্বান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসকে কেন্দ্র করে সচেতনতামূলক প্রকাশনা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”

পবিত্র মাহে রামাদ্বানকে সামনে রেখে দৈনিক ঘোষণা’র এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা জানান, রামাদ্বান ক্যালেন্ডারটি সাধারণ মানুষের ধর্মীয় অনুশীলন ও সময় ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন।

দৈনিক ঘোষণা’র মাহে রামাদ্বান ক্যালেন্ডারের উদ্বোধন করলেন এমপি হাজী মুজিব

Update Time : 10:43:20 pm, Saturday, 14 February 2026