Dhaka 10:37 pm, Sunday, 2 August 2026
News Title :
গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের নির্দেশে’ কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন, হাসপাতালে নেওয়ায় চাঞ্চল্য উচ্ছেদের দুই বছর না পেরোতেই আবারও দখলে বনভূমি, বন কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

গান, নাচ আর প্রতিযোগিতায় ভরে উঠল বিদ্যালয় মাঠ—গ্লোরিয়াস স্কুলের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদন

গাজীপুরের কালিয়াকৈরে সারদাগঞ্জ গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬।

রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মেয়র প্রার্থী জনাব মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ হাজী আব্দুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোঃ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ও আনন্দঘন বালিশ খেলা, চেয়ার খেলা, দৌড় প্রতিযোগিতাসহ নানা ক্রীড়া ইভেন্ট। পাশাপাশি শিক্ষার্থীদের নৃত্য, গান ও মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হাসি-আনন্দ ও প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মন কেড়ে নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রার্থী মোঃ মুজিবুর রহমান বলেন,

“শিক্ষার্থীদের মেধা ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে।”

তিনি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গান, নাচ আর প্রতিযোগিতায় ভরে উঠল বিদ্যালয় মাঠ—গ্লোরিয়াস স্কুলের ব্যতিক্রমী আয়োজন

Update Time : 12:18:42 pm, Sunday, 8 February 2026