Dhaka 5:18 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

কোনাবাড়ী থানায় আস্থার প্রতীক ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ

স্টাফ রিপোর্টার : আলমগীর হোসেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁর দক্ষ নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও মানবিক আচরণের ফলে কোনাবাড়ী থানার সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি নতুন করে আস্থা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ থানায় যোগদানের পর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত ও সুচারুভাবে সমাধান করেছেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাঁর কঠোর অবস্থানের কারণে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হওয়ায় কোনাবাড়ী এলাকা ধীরে ধীরে একটি মাদকমুক্ত ও সুশৃঙ্খল জনপদের রূপ নিচ্ছে।

ব্যক্তিজীবনে তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করেন। দায়িত্ব পালনে তিনি যেমন দৃঢ় ও আপসহীন, তেমনি সাধারণ মানুষের প্রতি তাঁর সদাচরণ ও সহানুভূতিশীল মনোভাব সর্বমহলে প্রশংসিত।

কোনাবাড়ী থানার এলাকাবাসীর দাবি, তাঁরা এই সৎ ও যোগ্য কর্মকর্তাকে তাঁদের মাঝেই দেখতে চান। এলাকাবাসীর মতে, ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দায়িত্বে থাকলে কোনাবাড়ী এলাকা থাকবে শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত।

সর্বোপরি, একজন জনবান্ধব, সৎ ও দক্ষ অফিসার ইনচার্জ হিসেবে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ কোনাবাড়ী থানায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন—এমনটাই মনে করছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

কোনাবাড়ী থানায় আস্থার প্রতীক ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ

Update Time : 06:17:28 am, Wednesday, 4 February 2026