Dhaka 2:30 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

সুনামগঞ্জে নবীগঞ্জের গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার 

‎স্বপন রবি দাশ,সুনামগঞ্জ থেকে ফিরে।।

‎সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের সুমি দাশ (২১) নামের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার বিবাদকে কেন্দ্র করে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী কৃষাল শেখর তালুকদার (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

‎

‎নিহত সুমি দাশ নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা। মৃতের মা বাবলী রানী চৌধুরী (৫০) গত ৭ জানুয়ারি রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেছেন।

‎

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সুমির বিয়ে হয় কৃষাল শেখর তালুকদারের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও শারীরিক–মানসিক নির্যাতন চলছিল। নির্যাতন সহ্য করতে না পেরে সুমি বাবার বাড়ি চলে যান এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

‎

‎প্রায় দেড় মাস আগে স্বামী ও শ্বশুর–শাশুড়ি তাঁকে বোঝিয়ে পুনরায় ধোপাখালি এলাকার ভাড়া বাসায় ফিরিয়ে নেন। ৭ জানুয়ারি বিকেলে পরিবারের কাছে হঠাৎ ফোনে জানানো হয়, সুমি মারা গেছেন। হাসপাতালের কাছে গেলে মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

‎

‎পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে। তদন্ত চলছে।”

‎

‎সুমি দাশের মরদেহ গত বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি নবীগঞ্জের দত্তগ্রামে সমাধি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

সুনামগঞ্জে নবীগঞ্জের গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার 

Update Time : 03:54:04 am, Saturday, 10 January 2026