Dhaka 11:06 pm, Wednesday, 3 June 2026
News Title :
ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’ আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল নতুন তথ্য নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ ‎ ফুটবল মাঠ নিয়ে সংঘর্ষে উত্তপ্ত বানিয়াচং ‎ওসিসহ আহত অন্তত ৩০ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করল জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটি গাজীপুরে সাংবাদিক নির্যাতন : অপহরণ, মারধরে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ: এনসিপির সহযোগী সংগঠনের নেতাকে পুলিশে সোপর্দ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান,বেকারি ও হোটেলে জরিমানা

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ (২২ ডিসেম্বর ২০২৫) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে দুইটি বেকারি ও কয়েকটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীন কার্যক্রম এবং মান নিয়ন্ত্রণে অবহেলার অভিযোগে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, যথাযথ লাইসেন্স না থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতির অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের এই অভিযান যৌথভাবে পরিচালনা করেন বিএসটিআই কর্মকর্তারা, বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

ম্যাজিস্ট্রেট বলেন, “জনস্বার্থ রক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান জানাচ্ছি, আর ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা ভ্রাম্যমান আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নিয়মিত অভিযান হলে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সম্ভবহবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংক রক্ষায় রাঙামাটিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন: এমডি ওমর ফারুককে পুনর্বহাল ও এস আলমের বিচারের দাবি

দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান,বেকারি ও হোটেলে জরিমানা

Update Time : 05:28:34 am, Monday, 22 December 2025