Dhaka 2:35 am, Friday, 30 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

মনোনয়ন পুনর্বিবেচনা করে বাবুলকে দেওয়ার দাবীতে বাসনে মশাল মিছল

  • Reporter Name
  • Update Time : 01:03:49 pm, Thursday, 18 December 2025
  • 705 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে , গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে ‌বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে গাজীপুর মহানগরের

বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর-২০২৫) সন্ধ্যা সাড়ে ৬ টায় এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি গাজীপুর

মহানগরের ভাওয়াল পয়েন্ট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিং মহাসড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭ টার দিকে বাইপাস চৌরাস্তা এসে শেষ হয়।এসময় মিছিলটির নেতৃত্ব দেন বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম,বাসন থানা যুবদল নেতা মাইদুল ইসলাম সরকার তুষার,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, বিএনপি নেতা রেজাউল করিম কন্ট্রাক্টর,যুবদল নেতা করিমসহ বাসন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় মিছিলকে স্বাগত জানিয়ে প্রায় ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলকারী নেতৃবৃন্দ বলেন গাজীপুর-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে গত ১৭ বছরে বিএনপির কোনো কর্মকাণ্ডে তার কোনো ভূমিকা ছিলোনা। বাসনসহ গাজীপুর ১ আসনে তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা নেই বললেই চলে।।দলের দুর্দিনে যখন বিএনপির নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। তখন বিএনপির পক্ষের কার্যক্রমে তার কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিলোনা। বরং আওয়ামী দোসর হয়ে

তাদের সাথে আঁতাত করে দীর্ঘ দিন কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিএনপি

করার কারণে তার নামে কোনো মামলা তো দূরের কথা একটা জিডি পর্যন্ত নেই। অপরপক্ষে দলের দুর্দিনে হামলা-মামলা,জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।যিনি দলের দুর্দিনে দলকে সুসংগঠিত রেখে সব সময় বিএনপির তৃণমূল নেতা কর্মীদের নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম-আন্দোলনে রাজ পথে থেকেছিলেন। বিএনপির নীতি-আদর্শ মেনে যিনি দলের সকল নির্দেশনায় যথাযথ দায়িত্ব পালন করেছিলেন সেই ত্যাগী নেতা কাজী সাইয়েদুল আলম বাবুলকে এই মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ সময় তারা এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করতে এবং এই আসনে শতভাগ

বিএনপির বিজয় নিশ্চিত করতে পূর্বে ঘোষিত ওই প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে একজন ক্লিন ইমেজের নেতা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

মনোনয়ন পুনর্বিবেচনা করে বাবুলকে দেওয়ার দাবীতে বাসনে মশাল মিছল

Update Time : 01:03:49 pm, Thursday, 18 December 2025