

এস এ বাংলা ডেস্ক রিপোর্ট:
গাজীপুর জেলা পুলিশের এক সদস্যকে পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর জেলা পুলিশ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মেধা তালিকা অনুযায়ী পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) নুরে আলমকে এসআই (নিঃ) পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তার কাঁধে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে অভিনন্দন ও শুভকামনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ্ শিবলী সাদিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের কর্মজীবনের সাফল্য ও দায়িত্বশীলতার মাধ্যমে জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার।
এস এ বাংলা ডেস্ক রিপোর্ট: