Dhaka 12:24 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি :

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১৯৪৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর খিদিরপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন ১০নং পদ্মার চর নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল ১০নং পদ্মার চর নামক এলাকায় ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন ব্যক্তি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায় কিন্তু আভিযানিক দল উক্ত মাদক কারবারী (পলাতক আসামীর মোঃ রাব্বিল মিয়া (২৫), পিতা-রবিউল ইসলাম, গ্রাম-১০ নং খিদিরপুর মিডিলচর, পোষ্ট-কাজলা, থানা-পবা, জেলা-রাজশাহী’কে) সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক পলাতক আসামীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে ৮০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেন। পলাতক আসামীর নামে মামলা করতঃ আটককৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

Update Time : 07:10:05 am, Monday, 5 October 2026