Dhaka 2:30 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

সাতক্ষীরা শ্যামনগরে চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি ওসি শাফিউল ইসলাম।

মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালিতেঘাটা বাজারে মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে এক আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ঠা অক্টোবর ২০২৬, রোজ রবিবার বিকেল ৪:০০ ঘটিকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

১ নম্বর ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জিএম লিয়াকাত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শাফিউল ইসলাম পাটোয়ারী।

ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম-এর সুচারু সঞ্চালনায় সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর থানার ওসি জনাব শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো দূর করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। অপরাধমুক্ত ও নিরাপদ শ্যামনগর গড়তে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।” অপরাধীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জনাব জিএম লিয়াকাত আলী বলেন, “একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা জরুরি। চালিতেঘাটা বাজারসহ পুরো ভুরুলিয়া ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

অনুষ্ঠানে চালিতেঘাটা বাজার ও ভুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

সাতক্ষীরা শ্যামনগরে চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি ওসি শাফিউল ইসলাম।

Update Time : 12:39:37 pm, Sunday, 4 October 2026