Dhaka 1:31 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

ইশ্বরদি রুপপুর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান।

শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি:

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালানটি রূপপুরে পৌঁছেছে।

এর আগে শুক্রবার রাত প্রায় ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা যাচাই শেষে শনিবার সকাল ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সড়কপথে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।

গাড়িবহরটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার দাশুড়িয়া হয়ে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। ইউরেনিয়াম পরিবহনের সময় মহাসড়কে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়িবহরটি পার করা হয়। নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জ্বালানি সরবরাহের জন্য মোট নয়টি চালান আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের পরবর্তী রিফুয়েলিংয়ের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। ডিসেম্বরের মধ্যে এসব জ্বালানি সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রম এগিয়ে চললেও বিদ্যুৎ উৎপাদনের আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ও কারিগরি ধাপ সম্পন্ন করতে হবে।

ইউরেনিয়ামের নতুন চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছানোকে কেন্দ্রটির কমিশনিং ও জ্বালানি সরবরাহ কার্যক্রমের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

ইশ্বরদি রুপপুর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান।

Update Time : 08:53:18 am, Saturday, 3 October 2026