Dhaka 2:30 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ।

মোঃ আবু হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

বগুড়ায় সজল নৃত্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৃত্যশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট নৃত্য পরিচালক ও শিল্পী মাহাবুব হাসান সোহাগকে সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত সজল নৃত্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। মাহাবুব হাসান সোহাগ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং আমরা কজন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মানিক, প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, নিশিন্দারা ইউনিয়ন বিট অফিসার (সাব-ইন্সপেক্টর) আব্দুল খালেক, দলিল লেখক সমিতি সদর উপজেলা শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা রুপম, সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য প্রার্থী তারিকুল ইসলাম তারিক এবং নিশিন্দারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক।

সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার কোষাধ্যক্ষ শাফায়াত সজলের সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শুরুতেই অতিথিদের ফুলের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সজল নৃত্যালয়ের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য পরিচালক মাসকুরুর রহমান সুরুজ, দোয়েল, সাবেক ইউপি সদস্যা আঞ্জুমান বানু, স্বপ্না বেগম, মহিলাদল নেত্রী বেলী বেগম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রসুল খন্দকার, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান এবং সংগঠনের সদস্য সানজিদা আক্তার, শিহাব রহমান, তিসা খাতুন, ফরহাদ আকাশ, শাওন ইসলাম, দিশা খাতুন, আকাশ বাবু, সাজিদ হাসান ও মোত্তাসিম গহিনসহ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ।

Update Time : 12:07:37 pm, Friday, 2 October 2026