

পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা সাঁথিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদকসেবি সোহাগ মন্ডল (২২) ধুলাউরি গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদক সেবনের বিষয় স্বীকার করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ ভ্রম্যমান আদালত পরিচালনা করে মাদকবিরোধী আইনে ১ মাসের জেল ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এবিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, আমি সরজমিনে গিয়ে সোহাগ নামের এই মাদকসেবী গ্রেফতার করি। মাদক কে জিরো টলারেন্স করতে সাঁথিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাবনা জেলা প্রতিনিধি: