

পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ তারেক আজিজ রাতুল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার মামলা নং-৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬; সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার খলিশাদহ এলাকার বাসিন্দা মোঃ তারেক আজিজ রাতুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তারেক আজিজ রাতুলের পিতা মোঃ নুরুল ইসলাম কুদ্দুস এবং মাতা মোছাঃ সুজাতা নাসরিন তন্নী। তার বাড়ি পাবনার ফরিদপুর থানার খলিশাদহ এলাকায়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা জেলা প্রতিনিধি: