

এস এ বাংলা নিউজ ডেস্ক।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদান নিয়েও মতবিনিময় হয়।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ প্রত্যয় ব্যক্ত করে।
স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
এস এ বাংলা নিউজ ডেস্ক।