

শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি:
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে
জেলা প্রশাসন পাবনার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় মাদকাসক্তির ভয়াবহতা, ব্যক্তি ও পরিবারের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও ভূমিকা প্রয়োজন।
কর্মশালায় মাদকাসক্তির কারণ চিহ্নিতকরণ, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি: