

গোলাম মর্তুজা, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পাড়া-মহল্লার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন মোঃ আহাদ আলী সমাজ সেবক
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন মেম্বার প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের উদ্যোগে স্থানীয় পাড়া-মহল্লার ছেলেদের মাঝে এসব ফুটবল বিতরণ করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে মনে করেন আয়োজকরা
এই সময় মেম্বার প্রার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আমার এই উদ্যোগ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর বিনিপাড়া ডিস ব্যবসায়ী আরো উপস্থিত ছিলেন মোঃ রানা হামিদ সরদার রানু সমাজ সেবক
ফুটবল পেয়ে স্থানীয় তরুণরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
গোলাম মর্তুজা, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি: