Dhaka 6:01 am, Saturday, 26 September 2026
News Title :
পাঁচবিবির উপজেলা ৮নং আওলায় ইউনিয়নে খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল বিতরণ করেন ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন।  মাদকমুক্ত ‎আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণে সম্ভব না, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন। কুড়িগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। ফরিদপুরে নিখোঁজ নারী উদ্ধার, নারী নির্যাতন, মাদক ও চুরি মামলায় ৩ আসামি গ্রেপ্তার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রোহিঙ্গা সংকট, জলবায়ু ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা। জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবায় ডিজিটাল যুগের সূচনা অ্যানালগ থেকে ডিজিটাল মেশিন, উন্নত সেবা পাবেন কাহারোলবাসী। ‎কাহারোল উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ধূমপান ও সড়ক পরিবহন আইনে জরিমানা। পাবনায় ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

মাদকমুক্ত ‎আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণে সম্ভব না, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

‎মোঃ নয়নমিয়া,  দিনাজপুর জেলা প্রতিনিধি :

‎মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

‎তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ও অডিটোরিয়ামে বিভিন্ন অনুদানের চেক, ঢেউটিন, শিক্ষার্থীদের বাইসাইকেল, কৃষকদের স্প্রে মেশিন, সার ও সবজি বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

‎তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনসচেতনতা ও জনগণের সহযোগিতার মাধ্যমেই এ ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

‎এছাড়াও বৃহস্পতিবার দিনব‍্যাপী বিরামপুর উপজেলার বিনাইল, জোতবানি ও মুকুন্দপুর এ তিনটি ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আলাদাভাবে অনুষ্ঠিত তিনটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবির উপজেলা ৮নং আওলায় ইউনিয়নে খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল বিতরণ করেন ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন। 

মাদকমুক্ত ‎আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণে সম্ভব না, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

Update Time : 08:25:21 am, Friday, 25 September 2026