Dhaka 6:44 am, Saturday, 26 September 2026
News Title :
পাঁচবিবির উপজেলা ৮নং আওলায় ইউনিয়নে খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল বিতরণ করেন ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন।  মাদকমুক্ত ‎আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণে সম্ভব না, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন। কুড়িগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। ফরিদপুরে নিখোঁজ নারী উদ্ধার, নারী নির্যাতন, মাদক ও চুরি মামলায় ৩ আসামি গ্রেপ্তার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রোহিঙ্গা সংকট, জলবায়ু ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা। জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবায় ডিজিটাল যুগের সূচনা অ্যানালগ থেকে ডিজিটাল মেশিন, উন্নত সেবা পাবেন কাহারোলবাসী। ‎কাহারোল উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ধূমপান ও সড়ক পরিবহন আইনে জরিমানা। পাবনায় ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি :

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৩৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, বাঘা থানাধীন মাহাদিপুর আমবাগানের মধ্যে কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আম বাগানের মধ্যে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল আম গাছের গোড়ায় ঘাসের মধ্যে লুকানো একটি ছোট ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবির উপজেলা ৮নং আওলায় ইউনিয়নে খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল বিতরণ করেন ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন। 

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

Update Time : 11:48:43 pm, Thursday, 24 September 2026