Dhaka 11:02 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি।

মোঃ আবু হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ার অঙ্গীকার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়া মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ি এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন ড্রেন, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ রোগবালাই প্রতিরোধের পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, নিজ নিজ বাড়ি, রাস্তা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা তাঁতিদলের সভাপতি মোঃ সারওয়ার হোসেন, বগুড়া মহানগর তাঁতিদলের সভাপতি মোঃ আব্দুল ওয়াজেদ হ্যাপি, সাধারণ সম্পাদক শাহজাহান আলী আকন্দ এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা তাঁতিদলের সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক; বগুড়া মহানগর তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক শামীম উল্লাহ, সহ-সভাপতি বজলুর রশিদ ও শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং সদস্য রফিকুল ইসলাম, বেলাল হোসেন ও কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মেহেদুল ইসলাম মনা, আব্দুল আলিম দুলাল, জিহাদ হোসেন, আখের আলী ও মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি।

Update Time : 11:27:15 am, Saturday, 12 September 2026