Dhaka 4:44 pm, Saturday, 12 September 2026
News Title :
দিনাজপুরের বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন। ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে ৩০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার। ফরিদপুর থানার পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ২। মাদকের বিরুদ্ধে সৈয়দপুরে ওসির কঠোর অবস্থান,স্বস্তিতে সাধারণ মানুষ।  সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর।  জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া। পরোপকারী মানুষ আল্লাহর প্রিয়—ইসলামে মানবসেবার ফজিলত। দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস। জাতীয় জীবনে নজরুলচর্চা অপরিহার্য:আবদুল হাই শিকদার সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান।  বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি।

ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে ৩০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার।

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:-

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. আল ইমরান, এএসআই (নিঃ) মো. শাহানুর রহমান ও এএসআই (নিঃ) মো. আখলাকুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন— জন্তিহার গ্রামের মো. ওমর ফারুক (৫০), পুরন্দরপুর গ্রামের মো. আবু সাঈদ লিখন (৪৫) এবং জন্তিহার গ্রামের মোছা. সাজেদা পারভীন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে তাদের থানায় নেওয়া হয়।

এ ঘটনায় ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ফরিদপুর থানার মামলা নং-৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।

মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুরের বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন।

ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে ৩০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার।

Update Time : 03:10:16 am, Saturday, 12 September 2026