Dhaka 11:55 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

ফরিদপুর থানার পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ২।

বিশেষ প্রতিনিধি পাবনা:

পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ও একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এসআই (নিঃ) ওয়াজেদ আলী, এসআই (নিঃ) নুর মোহাম্মদ সরকারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানে ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ০৮/০৯/২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. নুর হোসেন সিদ্দিক (৫২), পিতা-মৃত শীতল প্রামাণিক, সাং-খলিশাদহ, থানা-ফরিদপুর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর নং-২৭/২৬ (ফরিদপুর) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল খালেক (৪৬), পিতা-মো. মকবুল হোসেন, সাং-উত্তর টিয়ারপাড়া, থানা-ফরিদপুর, জেলা-পাবনাকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজন আসামিকে শুক্রবার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

ফরিদপুর থানার পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ২।

Update Time : 05:33:44 am, Friday, 11 September 2026