Dhaka 3:30 pm, Friday, 11 September 2026
News Title :
সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর।  জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া। পরোপকারী মানুষ আল্লাহর প্রিয়—ইসলামে মানবসেবার ফজিলত। দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস। জাতীয় জীবনে নজরুলচর্চা অপরিহার্য:আবদুল হাই শিকদার সাম্য,মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান।  বকেয়া বেতন চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ। ফরিদপুরে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ৩ আসামি গ্রেফতার। সৈয়দপুরে ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ কামারপুকুরে আলোচনার কেন্দ্রে রাজু আহমেদ,সৎ ও যোগ্য নেতৃত্বের’প্রত্যাশায় ভোটাররা। কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। 

ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মাদকসেবী ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ ৭ জন গ্রেফতার।  

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবী, সাজাপ্রাপ্ত আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই নুর মোহাম্মদ, এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এএসআই শাহানুর রহমানসহ সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিআর ৫৬/২৪ (ফরিদপুর) মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি শামসুল প্রামাণিককে গ্রেফতার করা হয়। তিনি মাদারজানী এলাকার বাসিন্দা।

এছাড়া সামারি ট্রায়ালের জন্য মাদক সেবনের অভিযোগে শাহিন (৩৮), মো. রুবেল হোসেন (৩৫) এবং মো. রুহুল আমীন (২৯)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় তিন আসামি রাজু আহমেদ, মো. শফিকুল ইসলাম এবং মো. শরীফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোট ৭ জন আসামিকে মঙ্গলবার পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর। 

ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মাদকসেবী ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ ৭ জন গ্রেফতার।  

Update Time : 06:51:33 am, Wednesday, 9 September 2026