Dhaka 8:43 am, Wednesday, 26 August 2026
News Title :
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি।  রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ জালিয়াতির মূল নায়ক ইউপি সচিব নজরুল ইসলাম। কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে অভিভাবকদের মানববন্ধন। ফরিদপুরে আল-মদিনা ল্যাব এন্ড হাসপাতালে অপারেশনের পর ১২ রোগীর যক্ষ্মা শনাক্তের অভিযোগ। ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার। সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা। সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত । সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জ পৌর এলাকা থেকে-মাদক ব্যবসায়ী গ্রেফতার।  ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১।

কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাস বিপি অনুষ্ঠিত আজ থেকে শুরু হয়। 

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল ও বারঘোনিয়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল-এর নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কর্মকর্তা আসিফ মাইনুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম, সিবিএ প্রতিনিধি মো. মুসাসহ রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি। 

কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাস বিপি অনুষ্ঠিত আজ থেকে শুরু হয়। 

Update Time : 02:54:24 am, Monday, 24 August 2026