Dhaka 5:48 am, Tuesday, 25 August 2026
News Title :
ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক।  সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার। ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা। ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক। ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ও লাইসেন্সবিহীন চলছে স্বাধীনতা পরিবহন চার পয়েন্টে চাঁদার অভিযোগ। নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ: ৪০ লক্ষাধিক টাকার মাছ নিধন। যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা।  শালিস বৈঠকেই মারামারি, আহতরা হাসপাতালে,রাতে বাড়ি থেকে ৭টি গরু চুরি, উদ্ধার পাঁচ।  সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ! কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাস বিপি অনুষ্ঠিত আজ থেকে শুরু হয়। 

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায়।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,

দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তাঁর বিদায়কে ঘিরে জেলা পরিষদ প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ।২৩ আগস্ট (রবিবার) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক, মানবিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সংবর্ধনা শেষে জেলা পরিষদ চত্বরে বের হলে শত শত শুভাকাঙ্ক্ষী করতালি, স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় হাবীব আজমকে বিদায় জানান। পরে আবেগঘন শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, জেলা পরিষদের সদস্য হওয়ার আগ থেকেই দীর্ঘদিন ধরে হাবীব আজম সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পাহাড়ধস, অগ্নিকাণ্ড, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদায়ে আবেগ প্রকাশ করে বলেন, পদ-পদবির মেয়াদ শেষ হলেও মানুষের জন্য কাজ করার মানসিকতার কোনো মেয়াদ নেই। ভবিষ্যতেও হাবীব আজম বৃহত্তর পরিসরে জনসেবা ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।এ সময় উপস্থিত ছাত্র-জনতার পক্ষ থেকে তাঁকে ভবিষ্যতে রাঙ্গামাটি পৌরসভা কিংবা ২৯৯ নং রাঙ্গামাটি আসনে নির্বাচনের মাধ্যমে বৃহত্তর পরিসরে জনসেবায় দেখতে চাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

ফুলেল শুভেচ্ছা, করতালি ও ভালোবাসার মধ্য দিয়ে শেষ হয় হাবীব আজমের বিদায় সংবর্ধনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক। 

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায়।

Update Time : 11:03:38 am, Sunday, 23 August 2026