Dhaka 8:20 am, Saturday, 19 September 2026
News Title :
রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এনামুল হক আরিফ, ব্যুরো চিফ, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিয়াউট বাইপাস বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুনিয়াউট বাইপাস বাসস্ট্যান্ডসংলগ্ন যাত্রী ছাউনির সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওমর ফারুক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গাইলারা গ্রামের মো. ইসলাম উদ্দিন আকন্দের ছেলে। প্রাথমিকভাবে তাকে মাদক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটক করা হলেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও পরিবহনকেন্দ্রিক এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুনিয়াউট বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পাঁচ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদক পরিবহন ও কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানানো হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন।

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : 11:40:45 pm, Monday, 17 August 2026