Dhaka 6:52 pm, Thursday, 17 September 2026
News Title :
সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন।  সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার।    মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।  আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা। জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু। পাবনায় নিখোঁজের ৭দিন পর কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার।

সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি।

লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা,যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর শহরের মিনি স্টেডিয়ামে সৈয়দপুর থানা পুলিশের আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা বালক ও বালিকা দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বালকদের খেলায় লাল দল ২৬-১৭ পয়েন্টে সবুজ দলকে এবং বালিকাদের খেলায় লাল দল ২৯-১৯ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে।

খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা এবং সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন,সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো.শফিকুল ইসলাম, বিএনপি নেতা শওকত হায়াত শাহ,জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া,ক্রীড়া সংগঠক আহসান উদ্দিন বাদল,মুক্তার সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান,প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শরীরচর্চা,শৃঙ্খলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আগামী ১৮ সেপ্টেম্বর নীলফামারীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।সেখানে সৈয়দপুর থানা পুলিশের বালক ও বালিকা দল কিশোরগঞ্জ থানা পুলিশের বালক ও বালিকা দলের মুখোমুখি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ।

সৈয়দপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

Update Time : 05:54:48 am, Thursday, 17 September 2026