Dhaka 11:32 am, Friday, 31 July 2026
News Title :
সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক, দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস সরকারি অনুদানের গরু আত্মসাতের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইটের প্রতিবাদ গাজীপুর থেকে বাউফলগামী তরুণ নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার কারাগারে থাকা প্রিন্স মামুনকে আত্মহত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় দুর্ভোগে ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার  রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ; গণপিটুনিতে আহত সন্দেহভাজন হাসপাতালে

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • Update Time : 05:44:56 pm, Tuesday, 5 August 2025
  • 491 Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মুখে শোনা গেছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ।

রোববার (৩ আগস্ট) কানায় কানায় পরিপূর্ণ ছিল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ। প্রাকৃতিক বাধা এড়িয়ে মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা।

‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান।

আয়োজকরা তিন লাখের দাবি করলেও পুলিশ বলছে এক লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছে মিছিলে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলেন— উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বেশ কয়েকজন সিনেটর।

এক পর্যায়ে, ‘ফিলিস্তিন,ফিলিস্তিন’ স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর পাশ পর্যন্ত। এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Zahid Hassan

Popular Post

সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

Update Time : 05:44:56 pm, Tuesday, 5 August 2025