Dhaka 12:26 pm, Saturday, 19 September 2026
News Title :
বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন। 

দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে বানালেন ‘ব্রাজিল বাড়ি’

এস এ বাংলা নিউজ ডেস্ক রিপোর্ট

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে পুরো বিশ্ব, তখন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী ভালোবাসার নিদর্শন। উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া নিজের প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেড় লাখ টাকার বেশি ব্যয়ে নিজের বাড়িটিকে সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে।

বাড়ির বাইরের দেয়াল, সীমানা প্রাচীর ও বিভিন্ন অংশে ব্রাজিলের জাতীয় পতাকার রং ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড়দের প্রতিকৃতি। বাড়ির মূল ভবনে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। শুধু ব্রাজিল সমর্থকই নয়, অন্যান্য দলের সমর্থকরাও বাড়িটির নান্দনিক সাজসজ্জার প্রশংসা করছেন। এলাকায় বাড়িটি এখন ‘ব্রাজিল বাড়ি’ নামেই পরিচিতি পেয়েছে।

বাড়ির মালিক রুবেল মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। দীর্ঘদিনের সেই ভালোবাসা থেকেই বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে সাজানোর উদ্যোগ নেন। প্রায় ১৬ দিন ধরে চলা এই কাজে ব্যয় হয়েছে দেড় লাখ টাকারও বেশি। বর্তমানে কাজ শেষ পর্যায়ে রয়েছে।

রুবেল মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। তাই নিজের বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে রঙ করেছি এবং খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। অনেক মানুষ বাড়িটি দেখতে আসছেন। আমি বিশ্বাস করি, আমার প্রিয় দল ব্রাজিল এবারও ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে শক্ত অবস্থানে থাকবে।”

তিনি ব্রাজিল দলের সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে বানালেন ‘ব্রাজিল বাড়ি’

Update Time : 02:12:14 pm, Friday, 12 June 2026