Dhaka 12:26 pm, Saturday, 19 September 2026
News Title :
বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। বিদ্যালয়ে যাওয়ার পথে ১২ বছরের শিক্ষার্থী নিখোঁজ। কাশিরাম বেলপুকুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় শেফালী বেগম। পীরগঞ্জে নজরুল বর্ষে পূরস্কার বিতরণ।  ফুলবাড়ীতে পতিত ওয়াপদা বাঁধে লাউয়ের সবুজ বিপ্লব, স্বাবলম্বী ছয় তরু। সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ। ঠাকূরগাঁওয়ে ৭১ সারের ডিলার লাইসেন্সের বিপরীতে ৮৮৯টি আবেদন। 

বীরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীর উদ্বোধন

জাহিদ হাসান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষাগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচি (ইইএসএস), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন, বীরগঞ্জ-এর সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ-এর সভাপতিত্বে উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. মুনতাহা।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্যোক্তা উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। দিনব্যাপী এ আয়োজন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে সেরা প্রকল্প নির্বাচনের ভিত্তিতে বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন প্রথম, নপাড়া স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং রহিম বখস দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সুমা খাতুন।

প্রদর্শনীতে উপজেলার ১৫টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

বীরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীর উদ্বোধন

Update Time : 02:04:42 pm, Friday, 12 June 2026