Dhaka 3:46 pm, Friday, 19 June 2026
News Title :
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ, ৪০ বস্তা চাল জব্দ: প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ। আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি”র টহল জোরদার । সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ  পীরগঞ্জে বিজ্ঞানমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে বানালেন ‘ব্রাজিল বাড়ি’ বীরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীর উদ্বোধন সরাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

সরাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • Reporter Name
  • Update Time : 03:21:51 am, Friday, 12 June 2026
  • 42 Time View

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।

১২ জুন ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা উত্তরপাড়ায় কুলসুম আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহত কুলসুম আক্তার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর গ্রামের আলী হোসেনের মেয়ে। তার স্বামী আক্তার হোসেন বেড়তলা গ্রামের দুধ মিয়ার ছেলে এবং বর্তমানে বাহরাইনে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়িতে কুলসুম আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

নিহতের স্বজনদের দাবি, মরদেহের গলায় দাগ এবং শরীরে কাদামাটির চিহ্ন দেখা গেছে, যা তাদের সন্দেহ আরও জোরালো করেছে। তাদের অভিযোগ, কুলসুমকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ গ্রহণ এবং পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হওয়ায় তারা অতিরিক্ত দুর্ভোগের মুখোমুখি হন।

সরাইল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারাও ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ, ৪০ বস্তা চাল জব্দ: প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার

সরাইলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

Update Time : 03:21:51 am, Friday, 12 June 2026