Dhaka 11:59 pm, Wednesday, 23 September 2026
News Title :
কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার। সৈয়দপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। সাঁথিয়ায় বিনামূল্যে মা ছাগল বিতরণ।  ফুলবাড়ী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শামসুল হক বিএসসির ইন্তেকাল, শোকের ছায়া। ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার। হালুয়াঘাট সীমান্তে বাড়ছে উদ্বেগ বিজিবির টহল জোরদারের পাশাপাশি হাতির উপদ্রব ও সীমান্তঘেঁষা মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা। বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী। অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ। ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা।

সৈয়দপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেপ্তার।

রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারীর সৈয়দপুরে মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার ও বুধবার (২২ ও ২৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত দুই দিন ধরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং আশপাশের এলাকায় একাধিক দল অভিযান পরিচালনা করে।অভিযানে পুলিশের পৃথক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে,মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন,সৈয়দপুর এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জিরো-টলারেন্স নীতি অব্যাহত থাকবে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার।

সৈয়দপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেপ্তার।

Update Time : 07:17:51 am, Wednesday, 23 September 2026