Dhaka 10:27 pm, Tuesday, 22 September 2026
News Title :
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী। অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ। ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুকে আলোচনা, গৌরীপুরের এসি ল্যান্ডকে ২০ দিনের মাথায় প্রত্যাহার। ফরিদপুরে চুরি মামলায় যুবক ও ওয়ারেন্টভুক্ত নারী গ্রেপ্তার।  উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন। নড়াইলে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণের চেষ্টা। পাবনায় জামায়াত কর্মী আব্দুল গনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের। গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের সমন্বয় সভা।

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী।

জাহিদ হাসান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় খেলা পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাপগঞ্জ স্কুল মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ১১ নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিস।

ঐতিহ্যবাহী এ পাতাখেলাকে ঘিরে বিকেল থেকেই গোলাপগঞ্জ স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ শত শত দর্শনার্থী মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান হাবীব শামীম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ আল মামুন, ১১ নং মরিচা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা প্রচারদলের সভাপতি মো. হারুন ইসলাম।

খেলার আয়োজনে রানা মিলনসহ স্থানীয়রা সহযোগিতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান আনিস বলেন, পাতাখেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। এ ধরনের খেলাধুলা মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করার পাশাপাশি নতুন প্রজন্মকে আমাদের হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে থেকে দুরে রাখা সম্ভব।

খেলা শেষে বিজয়ীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণকে ঘিরেও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয়দের মধ্য থেকে মো হাফিজুর রহমান জানান, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়েও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ এখনো রয়েছে। নিয়মিত এ ধরনের আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে আরও ছড়িয়ে পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী।

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী।

Update Time : 09:31:13 am, Tuesday, 22 September 2026